মুজিব বর্ষ অনুচ্ছেদ

SHARE:

মুজিব বর্ষ অনুচ্ছেদ

মুজিব বর্ষ অনুচ্ছেদ

মুজিব বর্ষ অনুচ্ছেদ


মুজিব বর্ষ অনুচ্ছেদ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত এই এক বছরকে ‘মুজিববর্ষ’ ঘােষণা করা হয়। ২০১৮ সালের ৬ জুলাই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভায় উদ্বোধনী বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘােষণা দেন। এ কর্মসূচির অংশ হিসেবে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সরকারি ও দলীয়ভাবে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ২০২১ সালের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের মাধ্যমে মুজিববর্ষের সমাপ্তি ঘটে।

সরকার মুজিববর্ষ পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়। সরকারি, বেসরকারি ও বিভিন্ন ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান যথাযথ মর্যাদার সাথে এ বর্ষটি পালন করে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্প-সংস্কৃতির নানা প্রতিযােগিতা যেমন: রচনা, কবিতা, গান, চিত্রাঙ্কন, অভিনয়, আবৃত্তি ইত্যাদি চলে বছরব্যাপী। প্রকাশ করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে নথি প্রকাশনা। দেশ- বিদেশের গুণীজনেরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গােপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি আমাদের জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘােষক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার জেল-জুলুম সহ্য করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছেন তিনি। ১৯৪৭-এ দেশভাগের পরবর্তী পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান ছিলেন তরুণ ছাত্রনেতা। পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন।


তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা ঘােষণা করেন। এতে প্রাদেশিক স্বায়ত্বশাসনের দাবি থাকায় বঙ্গবন্ধু আইয়ুব খানের সামরিক শাসনের অন্যতম বিরােধী পক্ষে পরিণত হন। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় তার বিচার শুরু হয়। এতে তিনি নির্দোষ প্রমাণিত হন। ১৯৭০-এর নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করলেও সরকার গঠনের সুযােগ দেওয়া হয়নি।

বাঙালির অধিকার আদায়ের দৃঢ় বাসনায় ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তিনি যে ঐতিহাসিক ভাষণ দেন, তা ছিল স্বাধীনতার দৃপ্ত অঙ্গীকার। স্বাধীনতাকামী বাঙালির উজ্জীবিত অবস্থান দেখে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালায়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। সামরিক আদালতে তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেও কার্যকর করার সাহস পায়নি।

৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার পর, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল পথভ্রষ্ট ও বিপথগামী সেনাকর্মকর্তার হাতে তিনি সপরিবারে শহীদ হন। এই মহান নেতার একশততম জন্ম দিবস ১৭ মার্চ ২০২০। এ দিন থেকেই মুজিববর্ষ শুরু এবং ২০২১ সালের ২৬ মার্চ মুজিববর্ষের সমাপ্তি।

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content