পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | এসএসসি ২০২৪

SHARE:

পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | এসএসসি ২০২৪

পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর 

Dear এসএসসি ২০২৪ পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : আজ MCQSIR এ আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য পল্লিজননী কবিতার বহুনির্বাচনি আলোচনা করতে চলেছি। 
তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।

পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | এসএসসি ২০২৪



সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ এখানে পেয়ে যাবে ।

এসএসসি ২০২৪ পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর


১. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় কখন কানা কুয়ো ডাকে?
ক. ঘরের চালে দিনে
খ. সুপারিগাছে রাতে
গ. রাতে বাঁশবনে
ঘ. শালবনে দিনে

২. রুগ্‌ণ ছেলেটি পল্লিজননীকে সাত-নরি সিকা ভরে কী রাখতে বলেছে?
ক. খেজুরের গুড়
খ. ঢ্যাঁপের মোয়া
গ. মুড়ি
ঘ. খই


৩. পল্লিজননী ছেলের সুস্থতার জন্য কোথায় মোমবাতি মানে?
ক. মাজারে
খ. দরগায়
গ. মসজিদে
ঘ. মন্দিরে

৪. ‘পল্লিজননী’ কবিতার মূল কথা কোনটি?
ক. গ্রাম্য প্রকৃতির বর্ণনা
খ. সমাজের বিভিন্ন সংস্কার বর্ণনা
গ. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ
ঘ. পল্লিমায়েদের অভাব-অনটন

৫. ‘পল্লিজননী’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
ক. নকশী কাঁথার মাঠ
খ. এক পয়সার বাঁশি
গ. রাখালী
ঘ. হাসু

৬. ‘পল্লিজননী’ কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ফররুখ আহমদ
গ. জসীমউদ্দীন
ঘ. সুকান্ত ভট্টাচার্য


৭. পল্লিজননী কোথায় বসে রয়েছেন?
ক. বারান্দায়
খ. দাওয়ায়
গ. রুগণ ছেলের শিয়রে
ঘ. রুগণ ছেলের পায়ের কাছে

৮. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় নিবু নিবু দীপ ঘুরে ঘুরে জ্বলছে?
ক. রুগ্‌ণ ছেলের শিয়রে
খ. ঘরের চৌকাঠের কাছে
গ. চেয়ারের ওপর
ঘ. রুগণ ছেলের পায়ের কাছে

৯. ‘পল্লিজননী’ কবিতায় এদো ডোবা থেকে কিসের দুর্গন্ধ ছড়াচ্ছে?
ক. পচা কাদার
খ. পচান পাতার
গ. পচা পাটের
ঘ. পচা মাছের

১০. পল্লিজননীর ঘর কেমন?
ক. পাকা
খ. টিনের তৈরি
গ. আধাপাকা
ঘ. কুঁড়েঘর


১১. পল্লিজননীর ঘরের বেড়ার ফাঁক দিয়ে কী আসে?
ক. নেড়ী কুকুর
খ. বিড়াল
গ. শীতের বাতাস
ঘ. রোদের কিরণ

১২. কবি জসীমউদ্দীনের উপাধি কী?
ক. সাম্যের কবি
খ. বিদ্রোহী কবি
গ. স্বভাবকবি
ঘ. পল্লিকবি

১৩. কবি জসীমউদ্দীনের কোন কবিতাটি তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়?
ক. পল্লিজননী
খ. বালুচর
গ. আসমানী
ঘ. কবর

১৪. কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
ক. নকশী কাঁথার মাঠ
খ. রাখালী
গ. বালুচর
ঘ. এক পয়সার বাঁশি


১৫. কোনটি কবি জসীমউদ্দীনের রচিত ভ্রমণকাহিনী?
ক. নকশী কাঁথার মাঠ
খ. রাখালী
গ. চলে মুসাফির
ঘ. হাসু

১৬. কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি করে কোন প্রতিষ্ঠান?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

১৭. কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭৬ সালে

১৮. পল্লিজননী অন্ধকার রাতে জেগে রয়েছেন কেন?
ক. ছেলের অসুস্থতার কারণে
খ. কাজ করার জন্য
গ. প্রার্থনা করার জন্য
ঘ. কবিরাজের অপেক্ষায়

১৯. ‘পল্লিজননী’ কবিতায় মা ছেলের শিয়রে বসে কী করছেন?
ক. পাটি তৈরি করছেন
খ. মাথায় জলপট্টি দিচ্ছেন
গ. ছেলের নানা ঘটনা ভাবছেন
ঘ. হস্তশিল্পের কাজ করছেন

২০. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটির শুয়ে থাকতে ভালো লাগে না কেন?
ক. অসুস্থতার কারণে
খ. মায়ের বকুনির কারণে
গ. খেলতে যাবে বলে
ঘ. পচান পাতার দুর্গন্ধে

২১. পল্লিজননী ছেলের পান্ডুর গালে চুমো খায় কেন?
ক. খুশি হয়ে
খ. মমতায়
গ. ছেলে শুয়ে থাকতে না চাওয়ায়
ঘ. ছেলে সুস্থ হয়ে যাওয়ায়

২২. দূর বন থেকে সাঁঝের বেলায় বাড়ি ফেরায় পল্লিজননী ছেলেকে কী বলে গালি দেয়?
ক. জানোয়ার
খ. মুখপোড়া
গ. বেয়াদব
ঘ. হতভাগা


২৩. পল্লিজননী ছেলের ছোটখাটো বায়না মেটাতে পারেনি কেন?
ক. অভাবের কারণে
খ. ব্যস্ততার কারণে
গ. স্বামী না থাকায়
ঘ. রাগ করে থাকায়

২৪. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি আড়ঙের দিনে মায়ের কাছে কী কিনতে পয়সা চায়?
ক. বাঁশি
খ. পুতুল
গ. ঘুড়ি
ঘ. বাতাসা

২৫. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় হুতুম ডাকছে?
ক. ঘরের চালে
খ. সুপারিবনে
গ. বাঁশবনে
ঘ. নারকেলগাছে

২৬. পল্লিজননী দূর-দূর করে ওঠেন কেন?
ক. কানাকুয়ো তাড়াতে
খ. হুতুম তাড়াতে
গ. বাদুড় তাড়াতে
ঘ. জোনাকি তাড়াতে

২৭. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় বিরহিনী ডাহুক ডাকে?
ক. সুপারি বনে
খ. পচা ডোবায়
গ. দূর বনে
ঘ. বাঁশবনে

২৮. ‘পল্লিজননী’ কবিতায় কার সম্মুখে ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা?
ক. মায়ের
খ. রুগ্ণ ছেলেটির
গ. রহিম চাচার
ঘ. করিমের

২৯. কিসের সাথে বুঝিয়া মাটির প্রদীপের তেল ফুরিয়ে এসেছে?
ক. শীতের সাথে
খ. আঁধারের সাথে
গ. ডোবার পচা গন্ধের সাথে
ঘ. বাতাসের সাথে

৩০. ‘পল্লিজননী’ কবিতায় নামাজের ঘর বলতে কী বোঝানো হয়েছে?
ক. মাজার
খ. খানকাহ শরিফ
গ. মসজিদ
ঘ. মায়ের ঘর

৩১. পল্লিজননীর প্রাণ কাঁদে কেন?
ক. অভাবের কারণে
খ. সন্তানের অসুস্থতার জন্য
গ. ছেলের শীত লাগায়
ঘ. পুতুল কেনার পয়সা না দিতে পারায়

৩২. ‘পল্লিজননী’ কবিতায় কিসের বাতাসে সুপারির বন হেলে পড়ে?
ক. ঝড়ের বাতাসে
খ. শীতের ঠাণ্ডা হাওয়ায়
গ. ছুতোমের পাখার বাতাসে
ঘ. বাদুড়ের পাখার বাতাসে

৩৩. ‘পল্লিজননী’ কবিতায় বুনো পথে কুয়াশার কাফন ধরে কে যায়?
ক. বাদুড়ের দল
খ. হুতোমের দল
গ. কানাকুয়ো
ঘ. জোনাকি মেয়েরা

৩৪. পল্লিজননীর মনে কিসের শঙ্কা জাগে?
ক. দীপ নিভে যাওয়ার
খ. সন্তান হারানোর
গ. সুপারির বন হেলে পড়ার
ঘ. ছেলের লাটাই হারিয়ে ফেলার

৩৫. কোন কথা ভাবতে পল্লিজননীর প্রাণ শিউরে ওঠে?
ক. হুতোমের ডাকের কথা
খ. অন্ধকার রাতের কথা
গ. কানাকুয়োর কথা
ঘ. ছেলে হারানোর কথা

৩৬. পল্লিজননী মনে মনে কিসের জাল বোনে?
ক. অভাব দূর করার
খ. ছেলের বায়না পূরণের
গ. ছেলের সুস্থতার
ঘ. ছেলের লাটাই যত্নে রাখার

৩৭. ‘পল্লিজননী’ কবিতায় রুগ্‌ণ ছেলেটি কার ঝাড়ফুঁকের কথা বলেছে?
ক. করিমের
খ. আজিজের
গ. রহিম চাচার
ঘ. জালাল কবিরাজের

৩৮. রুগ্‌ণ ছেলেটি পল্লিজননীকে কী যতন করে রাখতে বলেছে?
ক. লাটাই
খ. ঘুড়ি
গ. বই
ঘ. খেলনা গাড়ি

৩৯. রুগ্‌ণ ছেলেটি পল্লিজননীকে খেজুরের গুড়ের নয়া পাটালি কিসে রাখতে বলেছে?
ক. সাতনরি সিকায়
খ. হুড়মের কোলায়
গ. মাটির হাঁড়িতে
ঘ. পাটের ব্যাগে

৪০. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি মাকে না বলে কোথায় গিয়েছিল?
ক. দূর বনে
খ. পাহাড়ে
গ. বন্ধুর বাড়ি
ঘ. নৌকা ভ্রমণে

৪১. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি দূর বন থেকে এক কোঁচ ভরে কী নিয়ে আসে?
ক. লটকন ফল
খ. নাটাফল
গ. বেথুল
ঘ. আমলকী

৪২. ‘পল্লিজননী’ কবিতানুযায়ী কার মতো মমতাময়ী আর কেউ নেই?
ক. বাবার
খ. মায়ের
গ. ভাইয়ের
ঘ. বোনের

৪৩. পল্লিজননীর ঘরের বেড়ার ফাঁক দিয়ে শীতের বায়ু আসে-
i. পল্লিজননী দরিদ্র হওয়ায়
ii. কুঁড়েঘরের বেড়া ভাঙা থাকায়
iii. পল্লিজননী ঘরের বেড়া ফাঁকা করে দেওয়ায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
নিজাম কবিরাজ পানি পড়া দেয়। এলাকার বিভিন্ন মানুষ রোগের জন্য তার কাছে পানি পড়া নিতে আসে। এর জন্য নিজাম কবিরাজ কোনো টাকা নেয় না। শুধু পানিতে দুই তিন ফুঁ দিয়েই বলে এতে সকল রোগ সেরে যাবে।

৪৪. ‘পল্লিজননী’ কবিতার আলোকে বলা যায় উদ্দীপকের নিজাম কবিরাজ ‘পল্লিজননী’ কবিতার কোন চরিত্রের প্রতিভূ?
ক. করিম
খ. রহিম চাচা
গ. আজিজ
ঘ. পল্লিজননী

৪৫. উদ্দীপকের নিজাম কবিরাজের মতো লোকেরা-
i. পল্লিজননীর মতো অনেকের বিশ্বাস অর্জন করেছে
ii. আমাদের দেশের একটি সংস্কারকে ধারণ করে আছে
iii. পল্লির মানুষের সরলতার সুযোগ নিচ্ছে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরমালা


১  ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩      ১৪         ১৫
গ খ গ গ গ গ গ ক খ ঘ   গ   ঘ   ঘ         ক          গ
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
ঘ    ঘ   ক   গ  ক   খ    খ   ক   খ   ক    খ    খ   ক   খ    গ
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
খ    ঘ    ঘ     খ    ঘ    গ    গ    ক   খ    ক   গ   খ   ক   খ   ক

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content