ইতিহাস চর্চা কাকে বলে | ইতিহাস চর্চা | ইতিহাসবিদ

SHARE:

ইতিহাস চর্চা কাকে বলে | ইতিহাস চর্চা | ইতিহাসবিদ
ইতিহাস চর্চা কাকে বলে | ইতিহাস চর্চা | ইতিহাসবিদ


ইতিহাস চর্চা কাকে বলে | ইতিহাস চর্চা
ইতিহাস চর্চা কাকে বলে | ইতিহাস চর্চা 


ইতিহাস চর্চা কাকে বলে

ইতিহাস চর্চা -

ইতিহাস বলতে বোঝায় মানুষের কাহিনী, মানুষের এগিয়ে চলার কাহিনী, মানুষের জয়যাত্রার কাহিনী এবং ঐতিহাসিকরা এই কাহিনীর ব্যাখ্যা এবং গবেষণা করে থাকেন। একটি ঘটনাকেই বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন নজরে দেখে যে তুলনামূলক আলোচনা বা চর্চা করেন তাকেই ইতিহাস চর্চা (Historiography) বলা হয়। ইতিহাস চর্চা মূলত দুটি দিক নিয়ে গড়ে ওঠে। একটি হল ইতিহাসের বিষয়বস্তু এবং অপরটি হল লিখনপদ্ধতি বা রচনাশৈলী। নিন্মে এই দুটি দিক সম্পর্কে আলোচনা করা হল -

ইতিহাসের বিষয়বস্তু ঃ প্রাচীনকাল থেকেই রাজাদের কাহিনী, রাজাদের সিংহাসন লাভ, রাজ্যজয়, সন্ধি, যুদ্ধ ইত্যাদি নিয়েই ইতিহাস রচনা করা হত। এরপর ইউরোপের নবজাগরণ এবং যুক্তিবাদী মানসিকতা ইতিহাস চর্চার বিষয় হয়ে ওঠে। অর্থাৎ, ইতিহাস চিন্তা এবং বিষয়বস্তুর ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটে। বর্তমানে সাধারণ মানুষের কথা, সমাজের কথা, খেলাধুলা, শিক্ষা, বিনোদন, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, যোগাযোগ, সভ্যতা-সংস্কৃতি, আর্থিক অবস্থার কথা ইতিহাসের বিষয়বস্তু হয়ে উঠেছে। এতকাল ইতিহাসের প্রধান উপাদান ছিল ধর্ম। কিন্তু বর্তমানে ইতিহাস ধর্মীয় বাঁধন থেকে মুক্ত হয়ে ধর্মনিরপেক্ষ এবং সামাজিক উপাদানের ঘাতপ্রতিঘাতের ব্যাখ্যা হয়ে উঠেছে।

ইতিহাসবিদ কারা ?

ইতিহাসবিদ হলেন সেই ব্যক্তি, যিনি ইতিহাস নিয়ে গবেষণা করেন, অধ্যয়ন করেন এবং লিখেন। ইতিহাসবিদরা অতীতের ঘটনাবলীর উপর গভীর জ্ঞান রাখেন এবং সেগুলির সত্যতা নির্ণয়ে কাজ করেন। ঐতিহাসিকরা মানব জাতির সাথে অতীতের ঘটনার সম্পর্ক বিশ্লেষণ করেন এবং ইতিহাসের প্রভাব ও অধ্যয়নের সাথে সময়ের সঙ্গে তার পরিবর্তন নিয়ে কাজ করেন। যদি কেউ লিখিত ইতিহাসের পূর্ববর্তী ঘটনা নিয়ে গবেষণা করেন, তাহলে তাকে প্রাগৈতিহাসিক বলা হয়। ঐতিহাসিক শব্দটি অপেশাদার এবং পেশাদার উভয় ধরনের ঐতিহাসিকদের বর্ণনা করতে পারে, তবে যারা এই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, প্রধানত তাদেরকেই ঐতিহাসিক বলা হয়। 

ইতিহাসবিদদের কাজ কী ?

  • অতীতের ঘটনাবলী সংগ্রহ করা: ইতিহাসবিদরা বিভিন্ন সময়ের ও স্থানের ঘটনাবলী সংগ্রহ করেন।
  • তথ্য ও উৎস বিশ্লেষণ করা: তারা লিখিত, মৌখিক, এবং শারীরিক উৎস থেকে তথ্য বিশ্লেষণ করেন।
  • অতীতের ঘটনার সত্যতা খুজেঁ বের করা
  • ইতিহাস লিখা: ইতিহাসবিদরা ঘটনাবলীর বিবরণ প্রদান করেন এবং তা লিখে রাখা।
  • ঐতিহাসিক ঘটনাবলীর ব্যাখ্যা প্রদান: তারা ঘটনাবলীর কারণ ও প্রভাব ব্যাখ্যা করেন।
  • শিক্ষা ও গবেষণা: ইতিহাসবিদরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও গবেষণা করেন।
  • সংরক্ষণ ও প্রদর্শন: তারা ঐতিহাসিক নথি ও প্রমাণ সংরক্ষণ এবং প্রদর্শন করেন।
  • পরামর্শ ও মূল্যায়ন: ইতিহাসবিদরা ঐতিহাসিক প্রকল্প ও নীতি নির্ধারণে পরামর্শ দেন।

লিখনপদ্ধতি বা রচনাশৈলী ঃ 

ইতিহাস চর্চার ক্ষেত্রে ইতিহাসের বিষয়বস্তু কিভাবে লেখা হবে তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের উত্তরে ঐতিহাসিকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছেন। যেমন - জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাংকের মতে ইতিহাসের বিষয়বস্তু হবে বস্তুভিত্তিক। তাঁরা ইতিহাসকে বিজ্ঞান বলে দাবি করেছেন। এই মতের সমর্থক বিউরি বলেছেন, ইতিহাস হল বিজ্ঞান। বার্কলেও ইতিহাস ও বিজ্ঞানকে একই বিষয় বলে দাবি করেছেন। কিন্তু অন্যদল বলেছেন, ইতিহাসের বিষয়বস্তু লেখা হবে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তের ভিত্তিতে। লর্ড অ্যাকটন -এর মতে তথ্যের বিশ্লেষণ না করলে ইতিহাস লেখার কোন মূল্য নেই। কারও মতে আবার বিজ্ঞানের সূত্র অনুকরণে ইতিহাসের সূত্র ধরে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা প্রয়োজন।


মূল্যায়ন ঃ 

উপরিউক্ত ইতিহাস চর্চার দিক দুটি দিকই হল বর্তমানের নিরিখে। আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে সমাজের যে পরিবর্তন ঘটে তা বিভিন্ন ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করেন। ফলে ইতিহাস চর্চার নানা বৈচিত্র এবং প্রকারভেদ সৃষ্টি হয়।

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content